ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ১০:২৬ দুপুর

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হওয়া ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘‘মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারের আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান