ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ০৮:৫৫ সকাল

বাড়ি ফিরে এখনো কেন কাঁদেন ঋতুপর্ণা

বাড়ি ফিরে এখনো কেন কাঁদেন ঋতুপর্ণা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও গুণী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খুব শিগগির মুক্তি পাবে তার অভিনীত-প্রযোজিত সিনেমা ‘পুরাতন’। আপাতত সিনেমাটির প্রচারের কাজে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আপাতত খুব চিন্তায় আছি, রাতে ঘুম আসছে না। সামনেই ‘পুরাতন’ সিনেমার মুক্তি। ৩৬ বছরের অভিনয় ক্যারিয়ার ঋতুপর্ণার। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও সিনেমা মুক্তির সময়ে চিন্তার ভাঁজ পড়ে কপালে।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এখন আরো বেশি চিন্তা হয়। সেটা আমি কাউকে বুঝতে দিই না। আসলে কোন কাজটা হলো আর কোনটা মিস করে গেলাম, এই ভাবতে-ভাবতে দিন-রাত এক হয়ে যাচ্ছে। এটা শুধু প্রযোজনা বলে নয়, আমি যেখানে অভিনয় করি, সেখানেও একই রকমের টেনশন হয়।

আরও পড়ুন

অভিনেত্রী ঠিক কতটা আবেগপ্রবণ? এ প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এখনো কোনো ডিসার্ভিং অ্যাওয়ার্ড না পেলে বাড়ি ফিরে কেঁদে ফেলি। কিছুদিন আগেই তেমনটা হয়েছে। ভীষণ কষ্ট পেয়েছিলাম। অন্য কেউ অ্যাওয়ার্ডটা পেয়েছেন বলে নয়। তবে আমার মনে হয়েছিল কাজের বিচারে আমি অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য। কাছের অনেকেই বোঝান, তবে নিজেকে একেবারেই বদলে ফেলতে পারিনি। আমি অন্যদের মতো হতে পারি না। ওটাই আমার দুর্বলতা অথবা আমার শক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ