ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ সকাল

দেশে ফিরছে জুলাইয়ে গুলিবিদ্ধ শিশু মুসা

দেশে ফিরছে জুলাইয়ে গুলিবিদ্ধ শিশু মুসা, ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুর এয়ারলাইনন্সের একটি ফ্লাইটে আজ মা-বাবার সাথে দেশে ফিরে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসা (৭)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ছোট্ট মুসাকে বহনকারী এসকিউ ৪৪৬ ফ্লাইটটি।

গত ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে মুসাকে আইসক্রিম কিনে দিতে নেমে নাতিসহ দাদি মায়া ইসলাম (৬০) গুলিবিদ্ধ হন। মায়া ইসলাম পরদিন মারা যান।

মুসার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যায়। বাঁচার কথা না থাকলেও স্রষ্টার অশেষ কৃপায় বেঁচে যায় সে।

আরও পড়ুন

গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত ২৬ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানের চিকিৎসকরা জানান উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে হবে।

এরপর গত ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ৫ মাসের বেশি সময় ধরে মুসার চিকিৎসা চলে। চিকিৎসার পর শারীরিক অবস্থার বেশ উন্নতি হওয়ায় দেশে ফিরছে শিশুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি