ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৯ সকাল

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়গ পড়লো বাংলাদেশের ওপর। বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।এদিন ন্যুনতম ১০ শতাংশ হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে শুল্কের হার ছিল গড়ে ১৫ শতাংশ।

অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। বাংলাদেশ ছাড়াও বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ওপর ২৯ শতাংশ ও চীনের ওপর ৩৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ওপর আরোপ হয়েছে ২০ শতাংশ শুল্ক।

আরও পড়ুন

এছাড়াও জাপানের ওপর ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫, মালয়েশিয়া ২৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, পাকিস্তান ২৯ শতাংশ , শ্রীলঙ্কা ৪৪ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ ও কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা