ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০২:৫৭ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে কষ্টি পাথরের স্বরসতী মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে কষ্টি পাথরের স্বরসতী মূর্তি উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি স্বরসতী মূর্তি পাওয়া গেছে। পুলিশ আজ বুধবার (২ এপ্রিল) ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থকে তিন কেজি ওজনের মূর্তিটি উদ্ধর করে থানায় নিয়েছে।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্তসহ কয়েকজন একটি পুকুর খনন করছিলো। আজ বুধবার (২ এপ্রিল) সকালে পুকুর পাড়ে খেলার সময় ছোট ছোট ছেলেরা ওই কষ্টিপাথরের মূর্তি পায়। পরে তারা মূর্তিটি তার কাছে নিয়ে যায়। তিনি বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে যায়। স্থানীয় লোকজন বলছেন এটি সরস্বতীর মূর্তি।

আরও পড়ুন

থানার ওসি তারিকুল ইসলাম জানান, ভাঙা অবস্থায় উদ্ধার করা মূর্তিটি কালো পাথরের বলে নিশ্চিত করেছে মহাস্থান জাদুঘর। এগুলো মূল মূর্তির প্যাডেস্টালের নিচের অংশে থাকে। গরু বিষ্ণুর বাহন এই মূর্তি কষ্টিপাথর কিনা নিশ্চিত বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি