সিরাজগঞ্জের তাড়াশে মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত ১
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ কাটাগাড়ী রাস্তার সেরাজপুর ও ভাদাস গ্রামের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস তাড়াশ পৌর এলাকার ভাদাস গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। তিনি পুকুরে মাছের খাবার দিয়ে বাইসাইকেলযোগে ভাদাস আসছিলেন। আহতরা হলেন-উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে মটরসাইকেল চালক জোবায়ের (২২) এবং একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে হুজাইফা (২০) এদের মধ্যে জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)