ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ১১:১৪ দুপুর

ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু

সংগৃহীত,ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত ট্রেন থেকে ছোড়া পানিভর্তি বোতল লেগে বাদল সন্তোষভাই ঠাকুর (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ভারতের গুজরাটের রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার (২ এপ্রিল) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বাড়ির বাগানে বাদল ও তার এক বন্ধু খেলছিল। এক পর্যায়ে তারা রেললাইনের কাছে চলে যায়। সেই সময় ওই লাইন দিয়ে ভেরাভাল থেকে বান্দ্রার দিকে একটি ট্রেন যাচ্ছিল। হঠাৎ দ্রুতগামী ট্রেনটির এক যাত্রী পানিভর্তি একটি বোতল জানালা দিয়ে ছুড়ে ফেলে। বোতলটি ছিটকে গিয়ে বাদলের বুকে লাগে।

এতে তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়ে সে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বাদল তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। মধ্য প্রদেশের বাসিন্দা হলেও ব্যবসার সূত্রে দুই বছর ধরে গুজরাটে বসবাস করছিলেন তারা।

আরও পড়ুন

এ ঘটনায় একটি মামলা করেছে শাপার পুলিশ। মামলাটি তদন্তাধীন। পুলিশ নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজকোট সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়