ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:০৯ সকাল

পাইরেসি বন্ধে বিশেষ বার্তা শাকিবের

পাইরেসি বন্ধে বিশেষ বার্তা শাকিবের, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা মুক্তি পেলেই শুরু হয় পাইরেসির সমস্যা। পাইরেসির শিকার হয়েছে ‘বরবাদ’। তাই পাইরেসি বন্ধে বিশেষ বার্তা দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পাইরেসি প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন শাকিব। সেখানে পাইরেসি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে শাকিব সবাইকে পাইরেসিকে রুখে দিতে এগিয়ে আসতে বলেন। 

এরজন্য ৪টি কাজের পরামর্শও দেন। এগুলো হলো-

১। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
২। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকতে হবে।
৩। প্রেক্ষাগৃহে কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করতে হবে।
৪। প্রয়োজনে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

আরও পড়ুন

সবশেষে শাকিব স্ট্যাটাসে লেখেন, দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন। এবারের ঈদে শাকিব অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একটি অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমা ‘বরবাদ’। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। অন্যটি রোমান্টিক ও ট্রাজেডি ঘরানার সিনেমা  ‘অন্তরাত্মা’। এ সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি