ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ সকাল

চাকরির শেষ দিনে দুর্ঘটনায় প্রাণ গেল ট্রেন চালকের

চাকরির শেষ দিনে দুর্ঘটনায় প্রাণ গেল ট্রেন চালকের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন চারজন। নিহত একজনের নাম গঙ্গেশ্বর মাল ও অপরজনের নাম অম্বুজ মাহাতো। মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের বরাতে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ছিল ট্রেন চালক গঙ্গেশ্বর মালের কর্মজীবনের শেষ দিন। বুধবার থেকে নতুন জীবন হওয়ার কথা ছিল তার। চাকরি থেকে অবসর। আর অবসরের শেষ দিনেই অন ডিউটি অবস্থায় মৃত্যু হল মালগাড়ির চালকের। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সূত্র থেকে জানা যায়, মালগাড়ির চালক হিসেবে গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরেই চাকরি করছিলেন। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লা বোঝাই মালগাড়ি আসছিল ফরাক্কার এনটিপিসি’র দিকে। এসময় ঝাড়খণ্ডে লুপলাইনে ছিল খালি মালগাড়ি। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেন দুটিতে আগুন লেগে যায়। এতে ট্রেন দুটির চালক গঙ্গেশ্বর মাল ও অম্বুজ মাহাতোর মৃত্যু হয়। 

আরও পড়ুন

গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হল না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা। নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটা দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। 

দুর্ঘটনার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, দুটি ডিজেল ইঞ্জিনযুক্ত এনটিপিসির’ একটি মালবাহী ট্রেন ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিল যাতে অন্য একটি ট্রেন চলে যেতে পারে। কিন্তু ভুলবশত আরেকটি মালবাহী ট্রেন ঠিক একই লাইনে চলে আসে, এতে মালবাহী দুটি ট্রেনের চালক নিহত হয়েছেন। তিনি আরও বলেন, মালগাড়ির দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লুপ লাইনে কীভাবে গেল ট্রেনটি সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা