ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:৪৭ সকাল

ফরাসি কাপের ফাইনালে পিএসজি

ফরাসি কাপের ফাইনালে পিএসজি,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২৭ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি। শেষ পর্যন্ত দ্বিতীয় স্তরের দল ডানকেঁয়াককে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল।

ফরাসি কাপের সেমিফাইনালে মঙ্গলবার রাতে ৪-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজি’র হয়ে দুই গোলের পাশাপাশি একটি এসিস্ট করেন উসমানে দেম্বেলে। অন্য দুই গোল আসে মার্কিনিয়ুস ও ডিজায়ার ডউ। সপ্তম মিনিটে ভিনসেন্ট সাসোর গোলে এগিয়ে যায় ডানকেঁয়াক। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আল সাদ। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দেম্বেলের গোলে পিএসজির ঘুরে দাঁড়ানোর শুরু। ৪৮তম মিনিটে তার ক্রসে হেডে দলকে সমতায় ফেরান মার্কিনিয়োস। ৬২তম মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার ডউর গোলে লিড পায় শিরোপাধারীরা। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন তার স্বদেশি দেম্বেলে।

আরও পড়ুন

এই মৌসুমে পিএসজি’র হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে দেম্বেলের গোল হলো ৩২টি, অ্যাসিস্ট ৭টি। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন পিএসজি’র সামনে রেকর্ডটা আরো সমৃদ্ধ করার হাতছানি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫