ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৬:১৬ সকাল

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার রান্ধুনীমুড়া পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত ১০-১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে এক জুনিয়র ছেলে তার সিনিয়রের সামনে সিগারেট ধরায়। এ ঘটনায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি