ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ সকাল

গরমের তীব্রতা বাড়ছেই, ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

গরমের তীব্রতা বাড়ছেই, ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ, ছবি: সংগৃহীত।

রাজশাহী বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তা আজও অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এসময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে জানানো হয়েছে, আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এসময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকা এবং আশপাশের এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ