ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৩ সকাল

শাকিবের ‘বরবাদ’ পাইরেসির কবলে, প্রযোজকের জিডি

শাকিবের ‘বরবাদ’ পাইরেসির কবলে, প্রযোজকের জিডি, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক:  ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সাড়া পাচ্ছে ছবিটি। তবে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান। 

পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই।

আরও পড়ুন

প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছিল। ফলে সোশ্যাল মিডিয়া থেকে ফুটেজগুলো নামিয়ে ফেলা গেছে। তবে হল থেকে যারা কপি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কালকাতার ইধিকা পাল। আরও রয়েছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক