ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৫, ১১:৪১ দুপুর

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদুল ফিতরের নামাজের সময় সাতক্ষীরা সদরে পানিতে ডুবে আবু বক্কর নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১শে মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর হাজিপুর পূর্বপাড়া গ্রামের ইরফান আলীর একমাত্র ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সকালে শিশু আবু বক্কর নতুন পোশাক পরে বাবা ইরফান আলীর সঙ্গে ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদগাহে বসা অবস্থায় সে কান্নাকাটি করায় তার বাবা তাকে তার পাশে পর্দার আড়ালে থাকা মায়ের কাছে রেখে আসেন। নামাজরত অবস্থায় মায়ের কাছ থেকে শিশুটি উঠে যায়। নামাজের পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ