ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০৩ দুপুর

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: ফরিদপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে  ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বকুল খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত.আবুল হোসেন খানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সারাদিন আটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজের বাড়িতে চার্জ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন বকুল খান। গভীর রাতে তার বাড়ীতে থাকা একমাত্র মা উঠে সন্তানের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আটোরিকশা চার্জ দেওয়ার স্থানে গিয়ে দেখেন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়ে আছেন।

আরও পড়ুন

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় চালক বকুল খান নামের যুবক তার নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা