ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৫, ০২:০৪ দুপুর

বরগুনায় মোটরসাইকেল-বাস মুখোমুখি সঘের্ষে ৩ ভাই নিহত

বরগুনায় মোটরসাইকেল-বাস মুখোমুখি সঘের্ষে ৩ ভাই নিহত

নিউজ ডেস্ক:   বরগুনার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন। 

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই মারা যান। পুলিশকে মরদেহ তিনটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করতে পারেননি তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে

স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

দ্রুতই বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করবে ভারত

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ

ডাকসুর ভিপি পদে থেকে মেয়র নির্বাচন: গঠনতন্ত্র কী বলছে?