ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৫, ০৭:০৩ সকাল

ঈদের শাহী তেহারি রান্নার রেসিপি

ঈদের শাহী তেহারি রান্নার রেসিপি, ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: ঈদ কিংবা যেকোনো উৎসবের রান্নায় শাহী স্বাদ যোগ হলে খাবারের আয়োজন যেন আরও বেশি পূর্ণতা পায়। কারণ উৎসব মানেই বাহারি সব খাবারের আয়োজন। ঈদের দিনের আয়োজনে রাখতে পারেন শাহী তেহারি। এটি তৈরির রেসিপি সাধারণ তেহারির মতো নয়। কারণ এর সঙ্গে যোগ করতে হয় বেশ কয়েক ধরনের উপকরণ। চলুন তবে জেনে নেওয়া যাক শাহী তেহারি রান্নার রেসিপি- 

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- দেড় কেজি
চাল- ৫০০ গ্রাম
বাদাম+পোস্ত বাটা- ২ চা চামচ
তেল ও ঘি- দেড় কাপ

পেঁয়াজ কুচি- দেড় কাপ
আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ- ১৫-২০টি
টকদই ও ঘনদুধ- আধা কাপ করে
লবণ ও চিনি- স্বাদমতো
টমেটো সস- আধা কাপ

আরও পড়ুন

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
গোলাপজল- ১ চা চামচ
এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

গরম মাংস ছোট করে কেটে নিন। এবার সব মসলা দিয়ে মেখে রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার তাতে মাংস রান্না করে নিন। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে দমে রাখুন বিশ মিনিট-আধা ঘণ্টার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা