ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৫, ০৪:২২ দুপুর

পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের আক্রমনে একজনের মৃত্যু, আহত ২

পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের আক্রমনে একজনের মৃত্যু, আহত ২, প্রতীকী ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের আক্রমনে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বি.এলবাড়ী মহাজিরপাড়া গ্রামের আব্দুল কাদের বাঘার ছেলে ভ্যানচালক খোকন আলীর (৩৫) মৃত্যু ও অপর দু’জন আহত হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত হেলিপ্যাড চত্বরে। ভাঙ্গুড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের আলম মিঞার  ছেলে আকাশ (১৭) এবং একই গ্রামের চাচাতো ভাই আবু বক্করের ছেলে সৈকত (১৮)। ভূক্তভোগী সৈকত বলেন,আমরা কাজ শেষে ভ্যানে বাড়ি ফেরার পথে উল্লিখিত স্থানে এলে ভিমরুলের আক্রমণের শিকার হই। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছি।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.আল-আমিন ঘটনা নিশ্চিত করে বলেন,হাসপাতালে আনার পূর্বেই হতাহতদের মধ্য একজনের মৃত্যু হয়েছে এবং অপর  দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বলেন,বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫