ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৫, ০৯:২১ সকাল

পরিকল্পনা করে ছক্কা মারেন না পুরান

বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্যারিবীয় ক্রিকেটারদের কদর আকাশচুম্বী। কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন থেকে শুরু করে হালের আরও অনেকেরই বেশ চাহিদা বাজারে। ক্যারিবীয় ক্রিকেটাররা কেনো এতো এতো জনপ্রিয় তা নিকোলাস পুরানের দিকে তাকালেই বুঝতে পারেন যে কেউই।

পুরান এবারের আইপিএলে খেলছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। আসরে নিজের প্রথম ম্যাচে ২৬ বলে ৭০ রান করেন তিনি। এই ইনিংস খেলতে ছয় চারের সঙ্গে মেরেছেন ৬ ছক্কা। তবে ম্যাচটিতে হেরে যায় লক্ষ্ণৌ। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী রূপে ছিলেন পুরান। ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে ৬ চারের সঙ্গে সাত ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার।

সব মিলিয়ে এবারের আসরে ১৩ ছক্কা হাকালেও ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছেন পরিকল্পনা করে ছক্কা হাঁকান না তিনি। তিনি বলেন, 'ছক্কা মারার পরিকল্পনা থাকে না। আমি চেষ্টা করি বল মারার আগে ভালো পজিশন নিতে, এরপর চেষ্টা করি টাইমিং করতে। গত ৯ বছর ধরে সহজাতভাবেই এমন খেলছি।'

আরও পড়ুন

প্রতিভার কারণেই এমন খেলা খেলতে পারেন জানিয়ে পুরান বলেন, 'আমি ব্যাট স্পিড নিয়ে কখনই কাজ করিনি। বলা যায় আমি ভাগ্যবানভাবে অবিশ্বাস্য প্রতিভাধর। বছরের পর বছর যেটা করে ফল পেয়েছি তা করে দলকে জেতাতে আনন্দ লাগে।'

সুযোগ পেলে দক্ষতা মেলে ধরার চেষ্টা করেন জানিয়ে পুরান বলেন, 'এখন ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে পারছি, পাওয়ার প্লেতে খেলছি। উইকেট ভালো থাকলে ফায়দা নেওয়াটা গুরুত্বপূর্ণ। যখন ম্যাচ-আপ মিলে যায় নিজের দক্ষতা মেলে ধরার চেষ্টা করি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬