ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫, ০৩:৫৭ দুপুর

বগুড়ায় তেলের ঘানির ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

বগুড়ায় তেলের ঘানির ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সরিষার তেলের ঘানির ফিতায় জড়িয়ে সাফা (৩৫) নামের এক নারী কর্মীর মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া শহরের মালতীনগর দক্ষিণপাড়ায় কিরণ সরিষার তেল মিলে এ ঘটনা ঘটে। মৃত সাফা বগুড়া শহরের মালতীনগর দক্ষিণপাড়ার মৃত আবুল কাসেমের মেয়ে।

জানা গেছে, প্রতিদিনের মত আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) তিনি কিরণ সরিষার তেল মিলে কাজ করছিলেন। এ সময় তেলের ঘানির মোটরের বেল্টের সাথে তার পড়নের কাপড় জড়িয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদন থানার ওসি এসএম মঈনুদ্দীন দৈনিক করতোয়াকে বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা