প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের
মফস্বল ডেস্ক : নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার শাহারিয়ার শাকিল (৩৫) ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। এ দুর্ঘটনায় শাহারিয়ারের স্ত্রী আয়শা আক্তার (২৬) ও গাড়িচালক আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি উপজেলার গোধরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রাইভেটকারটি রাস্তার পাশের একটি বাবলাগাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শাকিল ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অবস্থায় আয়শা চিকিৎসাধীন। প্রাইভেট কারের চালককে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনবনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)


