ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর

অগ্রিম টিকিট বিক্রিতে ‘সিকান্দার’ ঝড়

অগ্রিম টিকিট বিক্রিতে ‘সিকান্দার’ ঝড়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম বুকিং শুরু হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই কোটি কোটি টাকার টিকিট বুকিং পেয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) থেকে শুরু হয় ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। টিকিট বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই এ সিনেমার হিন্দি ভাষার টু-ডি ভার্সনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা সংশ্লিষ্টরা আশা করছে, আগামী শুক্রবারের (২৮ মার্চ) মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে এ সিনেমার।

আরও পড়ুন

জানা যায়, ঈদের সিনেমা ‘সিকান্দার’-র সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। সেখানে ২১.৮৪ লাখ টিকিট বিক্রি হয়েছে অল্প সময়ের ব্যবধানে। দ্বিতীয়স্থানে রয়েছে মহারাষ্ট্র। 

সেখানে ২০.৩৯ লাখ টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি। রোমান্স ও অ্যাকশন নির্ভর এ সিনেমায় প্রথমবার রাশমিকা মান্দানার সঙ্গে জুটি গড়েছেন বলিউড মেগাস্টার সালমান খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যানেল আই এর বগুড়া প্রতিনিধি রঊফ জালালের ইন্তেকাল, শোক

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু, দগ্ধ দুই

গোপালগঞ্জে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সামান্য বৃষ্টিতেই তাড়াশ-সলঙ্গা রাস্তার বেহাল অবস্থা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন গানে ব্যস্ত মিমি আলাউদ্দিন