ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৫, ০৪:৩৪ দুপুর

শাকিবের সিনেমায় ‘চাঁদ মামা’ চমক নুসরাতের

শাকিবের সিনেমায় ‘চাঁদ মামা’ চমক নুসরাতের, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শুটিং শুরুর সময় থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার নুসরাত জাহানকে। নায়িকা হিসেবে নয়, চমক নিয়ে নুসরাত হাজির হয়েছেন ড্যান্স নাম্বারে। মঙ্গলবার রাতে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির একটি গানের প্রমো। ‘চাঁদ মামা’ শিরোনামের এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে কোমর দুলাতে দেখা গেছে নুসরাতকে। 

প্রমো দেখে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতিতে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান। কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটি ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

আরও পড়ুন

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে। এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে। ‘চাঁদ মামা’ গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে। 

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ