ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৫, ০৪:২৬ দুপুর

ধানক্ষেতে কৃষকের এক টুকরো দেশপ্রেম

ধানক্ষেতে কৃষকের এক টুকরো দেশপ্রেম। ছবি : দৈনিক করতোয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ধান ক্ষেতে চারাগাছ দিয়ে মানচিত্র এঁকে এক কৃষক দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্রের আদলে চারা রোপণ করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে ওঠে।

যা এলাকার মানুষের নজর কেড়েছে। ধানক্ষেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা গ্রামের উলিপুর-নাজিমখান সড়কে জামতলা মোড় সংলগ্ন এলাকায়। কৃষকের নাম জাফর সাদিক। তিনি উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রকৃতি প্রেমিক কিছু শিক্ষার্থী ওই ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এছাড়াও অনেক টিকটকারকে ওই জমিতে এসে রিল ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে।

ছবি তুলতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিশাল, হৃদয় ও শিমুল জানান, দৃশ্যটি অনেক সুন্দর। তাই তিন বন্ধু মিলে এখানে ছবি তুলতে এসেছি। আমরা আসার আগেও আমাদের অনেক বন্ধুরা ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তাদের ফেসবুক পোস্ট দেখে এই দৃশ্য দেখার জন্য এসেছি।

আরও পড়ুন

স্কুল শিক্ষক জাফর সাদিক জানান, কৃষি আমার পেশা না হলেও আমি প্রতি বছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। চলতি মৌসুমে ১ একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চারা রোপণ করেছি। বেগুনি জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি।

স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া, সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধান ক্ষেতে মুক্তিযুদ্ধ, মানচিত্র ফুটে তোলার চেষ্টা করি। যা দেখে প্রতিটি মানুষ, বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি