ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৫, ০১:১০ দুপুর

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

জামালপুরে পিকআপের ধাক্কায় নারী শিক্ষক নিহত

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌরসভার তিনানী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী এবং  রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

ফৌজিয়ার স্বজনেরা জানান, আজ সকালে বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বকশীগঞ্জ শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন। তিনানী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফৌজিয়া আফরিন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

 

বিষয়টি নিশ্চিত করে বকশিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ও দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান