মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি
মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে নৈশ প্রহরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরীকে গনপিটুনি দেওয়া হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ে ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে নৈশ প্রহরী।
এদিকে, অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। গণপিটুনিতে গুরুতর আহত আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে বাঁধা দেয় উত্তেজিতরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়েছে।
পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে যায়। সেখানে শ্রেণিকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।
আরও পড়ুনছাত্রীর বড় ভাই জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের অনুশীলন করার জন্য ছোট বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় তাকে ধর্ষণের চেষ্টা করে নৈশ প্রহরী।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে নৈশ প্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)


