ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৫, ০৯:৫৩ সকাল

ঈদের তারিখ জানাল মিশরের জ্যোতির্বিদ ইনস্টিটিউট

ঈদের তারিখ জানাল মিশরের জ্যোতির্বিদ ইনস্টিটিউট,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী আগামী ৩০ মার্চ রোববার ঈদের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি, যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।

 ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি এ উপলক্ষ্যে ছুটিও ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মিশরে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিনদিন সরকারি-বেসরকারিসহ সব সেক্টর বন্ধ থাকবে। এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে ৩০ মার্চ ঈদ পালিত হবে।  যদিও এনআরআইএজি ঈদের তারিখ আগে প্রকাশ করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে। সূত্র : ইজিপ্টসিয়ান স্ট্রিট

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের