ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ মার্চ, ২০২৫, ০১:৪৭ রাত

হাতিয়ায় হান্নান মাসুদের উপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

হাতিয়ায় হান্নান মাসুদের উপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

নোয়াখালী হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

তারা বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

আরও পড়ুন

নেতারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা