ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫, ০২:৩৮ দুপুর

অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব তলব

অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ

 বিনোদন ডেস্ক ঃ নন্দিত অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত রোববার এনবিআর’র গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে। চিঠিতে বলা হয়, এই চারজনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়।

এর আগে একইদিন জি এম কাদের ও তাঁর স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অভিনেতা মাহফুজ আহমেদর বর্তমানে অভিনয়ে অনিয়মিত।

আরও পড়ুন

সর্বশেষ তাকে দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। দীর্ঘ বিরতির পর এই সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। এরপর একই নির্মাতার পরিচালনায় ‘মাতাল হাওয়া’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল। যদিও সিনেমাটি শুটিং ফ্লোরে গড়ায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

ভারতে ট্রেনযাত্রায় অচেতন উদ্ধার, বাকৃবি শিক্ষার্থী কলকাতার আইসিইউতে

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প

ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিক্রি করছিল অবৈধ ক্রিম, শ্যাম্পু ও তেল : র‌্যাব

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল