ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫, ০৭:১০ সকাল

কুড়িগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কচাকাটা থানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই-বোন।

শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়। রিয়া মণির ফুপা ইছামুদ্দিন বলেন, দুপুরের পর থেকে দুইজনকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখা যায়।

আরও পড়ুন

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬