ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৫, ০১:৩৩ দুপুর

ন্যাশনাল ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলকে সংবর্ধনা

ন্যাশনাল ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলকে সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত হওয়ায় বগুড়া জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।

জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ রোববার (২৩ মার্চ) দুপুরে তার কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করেন। এসময় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, জেলা ক্রিকেট দলের কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদসহ জেলা দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানান এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, শুক্রবার মাদারীপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী বাগেরহাট জেলা দলকে এক উইকেটে হারিয়ে বগুড়া জেলা ক্রিকেট দল আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন

এর আগে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৪ ও ১৬ ক্রিকেট দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক