ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৫, ০১:০৯ দুপুর

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ  টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

আজ রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান চালান ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধুচক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপি বিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস টিম ঝালকাঠি শহরের বরিশাল- পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা কিংস ব্রান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী বলেন, অভিযানে বিপুল পরিমান চালান কপি বিহীন অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা