ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৫, ১২:০৯ দুপুর

তরুণীকে নির্যাতন, খুলনার লেডিবাইকার এশা গ্রেফতার

খুলনার লেডিবাইকার এশা গ্রেফতার

খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডিবাইকার এশাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতো। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চায়। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা হ্যাঁচড়া করে। এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পায়।

আরও পড়ুন

তিনি বলেন, ‘পরে শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। এর পর সেহেরির সময় পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা