ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫, ১১:৩৪ দুপুর

নারী ক্রেতাদের সমাগম বেশি

দিনাজপুরের কাহারোলে ঈদ মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

দিনাজপুরের কাহারোলে ঈদ মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলামান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর বা ঈদকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, কাপড়ের দোকান ও গার্মেন্টস দোকানগুলোতে ততই ভিড় বাড়ছে।

দেখা গেছে, পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম অনেক হারে বেশি মার্কেটগুলোতে। সকাল ১০টার পর থেকেই রাত সাড়ে ৯টা পর্যন্ত কাপড়ের মার্কেটগুলোতে কেনা-কাটায় ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে কাহারোল উপজেলা সদরসহ ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারগুলো ঘুরে দেখতে গিয়ে জয়নন্দ বাজার ও বলেয়া বাজারে কাপড় ব্যবসায়ী জুয়েল এবং আরমানের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবছর কাপড় ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য দিনের বেলার চেয়ে রাতের বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে এর ফলে বেচা-বিক্রিও অনেকটাই ভাল হওয়ায় মনের আনন্দে দোকানদারী করছি আমরা ব্যবসায়ীরা।

আরও পড়ুন

এই ঈদকে সামনে রেখে গার্মেন্টস ও থান কাপড় ব্যবসায়ীরা গতবছরের লোকসান এবছর পুষিয়ে নেওয়ার আশা করছে অনেকেই। কাপড় ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে ক্রেতাদের আকর্ষণের জন্য টাঙিয়ে রেখেছেন। কাহারোলে বর্তমানে ঈদ মার্কেটগুলোতে দিন দিন উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।

তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম হচ্ছে ঈদের মার্কেটগুলোতে। অনেক ক্রেতা তাদের পছন্দের পোশাক ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ক্রয় করতে দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে কাহারোলের সর্বত্রই দিন দিন জমে উঠছে ঈদের বাজার। অপরদিকে কাহারোল উপজেলায় ঈদ কে সামনে রেখে অবিরামভাবে দর্জির দোকানগুলোতে চলছে পোশাক তৈরির কাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ