ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫, ১০:১১ দুপুর

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গার্সন। এ ছাড়া কার্ড জটিলতায় পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জেতা ম্যাচে ৭১ মিনিটে কলম্বিয়ার সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। 

আরও পড়ুন

গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। তবে ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারালে তিনে নেমে যায় সেলেসাওরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক