ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫ ০৪:২৫ পিএম

বোর্ড চাইলে জাতীয় দলের নেতৃত্ব নিতে প্রস্তুত তাসকিন

বোর্ড চাইলে জাতীয় দলের নেতৃত্ব নিতে প্রস্তুত তাসকিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের গড়াপেটা চলছেই। মাশরাফির পর ভরসার কেন্দ্রে থাকতে পারেনি কোন ক্রিকটারই। এরআগে তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বছরই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস।

লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। কিন্তু স্থায়ীভাবে এই ফরম্যাটটিতে কে অধিনায়কত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদও।

জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, 'এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়।'

আরও পড়ুন

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ।'

'আল্লার রহমত, ফ্যামিলির দোয়া, উনাদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার