ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫, ০৩:০৯ দুপুর

যশোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরের অভয়নগরে ধর্ষণ মামলায় শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। 

দণ্ডিত শামীম হাসান অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি আব্দুল লতিফ লতা জানান, ভুক্তভোগী শামীমের সম্পর্কে আত্মীয়। সে মাঝেমধ্যে শামীমের মোবাইল থেকে গানের ভিডিও আদান-প্রদান করত। ওই বছর ১৮ আগস্ট সকালে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য ভুক্তভোগীকে তার বাড়িতে ডেকে নেয়। তার বসতঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শামীম ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়।

আরও পড়ুন

এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখাইয়া ভুক্তভোগীকে ধর্ষণ করে। ঘটনার বিষয় কাউকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। মেয়েটি বাড়ি ফিরে তার বোন ও বাবাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা