ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫, ০৯:০৫ সকাল

বগুড়ার সাবেক এমপি হাবিবরের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধ

বগুড়ার সাবেক এমপি হাবিবরের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় বগুড়া-৪ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৮২ টাকা রয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদক’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদক’র জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক পিয়াস পাল এসব সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, হাবিবর রহমানের নামে এসব অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে হাবিবর রহমানের নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর