ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫, ০৮:৫০ সকাল

যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে গেলেন ক্যাবরেরা

যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে গেলেন ক্যাবরেরা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলতে সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

তার আগে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীকে নিয়ে ২৪ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। তার দলে আছেন তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিনরা। ক্যাবরেরা ভারত সফরে যাওয়ার আগে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। ওই দল থেকে ৯ জনকে বাদ দিয়ে ২৮ জনকে নিয়ে সৌদিতে ক্যাম্প করতে যান। ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী। ক্যাম্প শেষে ফাহমিদুলসহ তিন ফুটবলারকে বাদ দেওয়া হয়। ভারত সফরে যাওয়ার আগে আরও দু’জন দল থেকে বাদ পড়েছেন। 

আরও পড়ুন

বাংলাদেশের ভারত সফরের দল : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়