ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ০৩:২৭ দুপুর

১৬ বছর পর দুই বন্ধুর গান

জাহিদ আকবর ও লুৎফর হাসান

বিনোদন প্রতিবেদক : জাহিদ আকবর ও লুৎফর হাসান সবশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০০৯ সালে। ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবামে জাহিদ আকবরের লেখা গানে লুৎফর হাসানের সুরে সেটাই ছিল সর্বশেষ কাজ। তার আগে দুই বন্ধু একত্রে কাজ করেছিলেন ফাহমিদা নবীর গানেও।

এছাড়াও একসঙ্গে আরও বেশকিছু কাজ রয়েছে তাদের। তবে গত ১৬ বছরে তাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। ১৬ বছর পর আবার আসছে জাহিদ আকবরের কথায় লুৎফর হাসানের গান। ‘আকাশ হয়ে যাই’ শিরোনামে গানটিতে সুর করার পাশাপাশি কন্ঠ দিয়েছেন লুৎফর হাসান। তরিকের সঙ্গীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

প্রসঙ্গত, তাদেরই আরেক বন্ধু সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি’ গান গেয়ে লুৎফর হাসান নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। যুগ পেরিয়ে তার ক্যারিয়ারে সফল গানের সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, অডিও ইন্ডাস্ট্রিতে জাহিদ আকবরের লেখা বিভিন্ন গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি সিনেমার গানেও তিনি রেখেছেন সফলতার স্বাক্ষর। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদ আয়োজনে ‌’আকাশ হয়ে যাই’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে । এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা