ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক উপজেলার পেড়াবাড়িয়া এলাকার মৃত আবেদ আলী সরকারের ছেলে।

ভ্যান চালক ও তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার মালঞ্চি বাজার রেল গেট এলাকা থেকে অপরিচিত দুইজন যাত্রী দয়ারামপুর বাজারে যাবে বলে মকবুলের ভ্যানে ওঠে। গন্তব্যস্থলে যাওয়ার সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌঁছালে যাত্রীরা প্রস্রাব করবে বলে ভ্যান চালককে থামতে বলে।

আরও পড়ুন

পরে ভ্যান চালক ভ্যান থামালে তাকে সেখান থেকে চলে যেতে বলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভ্যান চালক প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা