ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৫, ০১:৪৩ দুপুর

সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাই করতে এসে জনতার হাতে আটক

সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাই করতে এসে জনতার হাতে আটক

নিউজ ডেস্ক:  ঢাকার ধামরাইয়ে সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। 

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিল। ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। সেসময় গাড়ি নিয়ে পালানোর সময় এলাকাবাসীর কাছে হাতে ধরা পড়ে ওই ছিনতাইকারী। জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে।

আরও পড়ুন

ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় বলেন, “গাড়ির স্টার্ট বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে ফেসবুকে রিলস দেখছিলাম। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনে আমি ছিনতাইকারীকে আটকাতে যাই। তবে গাড়িতে থাকা লিভার রডটি দিয়ে সে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে এবং ছিনতাইকারীকেও ধরে ফেলে উত্তমমাধ্যম দেয়। সাথেসাথে পুলিশও চলে আসে।”

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, “আমাদের টহল টিম পাশেই ছিল। কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা