ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৪ দুপুর

যে নম্বরের জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী

যে নম্বরের জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। তিনি কত নম্বর জার্সি পরে খেলবেন এ নিয়ে কৌতূহল শুরু হয়েছে ভক্তদের মধ্যে।

সোমবার হবিগঞ্জের নিজ গ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেখানে ইংরেজিতে, বাংলায় এবং সিলেটের আঞ্চলিক ভাষায় অনেক কথাই বলেন বাংলাদেশে আসা এই ফুটবলার। অনেক প্রশ্নের মধ্যে গণমাধ্যমের জানার চেষ্টা ছিল, তিনি কত নম্বর জার্সি পরতে আগ্রহী? জবাবে হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান।

সিলেটের বিমানবন্দর থেকে হবিগঞ্জের গ্রামের বাড়ি যাওয়া পর্যন্ত যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন, ততবারই ‘কেমন লাগছে’ এই প্রশ্ন শুনতে হয়েছে। তিনি এ প্রশ্নের জবাবে রোমাঞ্চকর অনুভূতির কথাই বলেন। বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা। নিজের বাড়িতে এসে এত মানুষ দেখবেন, এত ভালোবাসা পাবেন; সেটা ভাবতে পেরেছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আমি বাবার কাছ থেকে শুনেছিলাম মানুষের এই আগ্রহের কথা। আমার খুবই ভালো লাগছে।’ এই ম্যাচের আগে ভারত কোচ ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ সুনীল ছেত্রিকে। তাকে নিয়ে হামজার কোনো পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে হামজা বলেন, ‘আমি ভারতের কথা ভাবছি না। আমরা শুধু আমাদের দলের কথা ভাবছি।’

আরও পড়ুন

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে? হামজার জবাব, ‘জামালের সঙ্গে আমার কথা হয়নি। তবে অনেকবার কোচের সাথে কথা বলেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি