ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৫, ১০:২১ দুপুর

যুবকের শরীর থেকে ৬টি স্বর্ণের বার জব্দ

যুবকের শরীর থেকে ৬টি স্বর্ণের বার জব্দ

নিউজ ডেস্ক:  চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় তারা রাজ রকি (৩২) নামে এক স্বর্ণ কারবারি আটক করে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জনানো হয়। 

আটক রকি একই উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। 

আরও পড়ুন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে রকিকে আটক করে। পরে তাকে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো স্থান থেকে টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার হয়। পরে পোটলা দুইটির ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। 


মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা