ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৫, ০২:৫৩ দুপুর

যশোরে বাড়িতে ঢুকে গুলি ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোরে বাড়িতে ঢুকে গুলি ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিউজ ডেস্ক:   যশোর শহরের রেলগেট এলাকায় বাড়ির ভিতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৭ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

নিহত  সাদী একই এলাকার মীর শওকত আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে গুলি করে। এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিলো না। এসময় তিনি হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তার ৪/৫ সহযোগীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরো ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সাদীর বুকে দুটি গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন


তিনি আরো জানান, সাদী রেলবাজারের ইজারাদার।  হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করতো। তাদের প্রশয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পারেননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল