ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ০৮:০২ রাত

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

যশোরে বাড়ির সামনে সাদী (৩২)  নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে।
সাদীর স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিলেন সাদীর কাছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার রাতে সাদীকে বাড়ির সামনে ছয় থেকে সাতটি গুলি করে পালিয়ে যান তারা।  
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা