ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০২ বিকাল

রংপুরে লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে

রংপুরে লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়কারী লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন বলে পরিচিত।

গতকাল রোববার রাতে রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুদীপ্ত শাহীন কড়া পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

পরে সেখান থেকে তাকে আদালতে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ যোগান ও সংঘটিত করার ঘটনা তদন্তের জন্য তার জামিন নামঞ্জুরের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, রোববার রাজধানীর গুলশান-২-এর ১১৭ নম্বর রোডের-৯-এর বি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ওই ফ্ল্যাটটি ঘিরে রাখে।

আরও পড়ুন

তারা দরজা না খোলায় পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে ছিলেন স্বামী সাইফুল ইসলাম শিমুল ভরসা। মাসুদ নামের এক ব্যক্তির ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে তারা বসবাস করছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তার রংপুর কোতয়ালী থানার এসআই সুদীপ্ত শাহিন জানান, লিপি খান গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহার ভুক্ত আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : চসিক মেয়র

শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান