ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ০৪:১৮ দুপুর

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষক নিহত

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষক নিহত

নিউজ ডেস্ক:    ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোদন্ডা এলাকায়  ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. জয়নাল হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জয়নাল হাওলাদার তার বোরো ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। প্রতিদিনের ন্যায় সকালে ফাঁদ খুলতে গেলে বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জয়নাল হাওলাদার ওই এলাকার মৃত মেনহাছ উদ্দিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

তার ছেলে কবির হাওলাদার জানান, অনেক বেলা হয়ে গেলেও তিনি ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পিছনে ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে স্পর্শ করা মাত্র ছিটকে ফেলে দেয়। তখন দৌড়ে এসে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করি। কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান