ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫, ১০:২১ দুপুর

মার্কিন রণতরীতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরীতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি বলছে, যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

সোমবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে এসব তথ্য জানান। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দুইবার হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। তবে রণতরীতে হুতি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।এর আগে শনিবার রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। 

আরও পড়ুন

রোববার ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে হুতিরা। তবে তা অস্বীকার করে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, হুতিদের ছোড়া প্রায় ১১টি ড্রোন ভূ-পাতিত করা হয়েছে। যুদ্ধজাহাজটিতে একটি ড্রোনও আঘাত হানতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে মার্কিন অভিযান দীর্ঘদিন চলবে। প্রয়োজনে মাসব্যাপী অভিযান অব্যাহত থাকবে। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি