ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫, ০৪:১২ দুপুর

বগুড়ার কাহালুতে দুই শিশুর ধর্ষক নুরু গ্রেফতার, অবস্থা কিছুটা উন্নতির দিকে

বগুড়ার কাহালুতে দুই শিশুর ধর্ষক নুরু গ্রেফতার, অবস্থা কিছুটা উন্নতির দিকে

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে আলোচিত দুই শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত মূলহোতা ধর্ষক নুর ইসলাম নুরুকে (৪০) গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) রাতে ডিবি ও কাহালু থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক নুরু কাহালুর বাগইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। আজ সোমবার সকাল ১০টায় তাকে আদালতে হাজির করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই শিশুর শারীরিক অবস্থা মোটামুটি উন্নতির দিকে বলে জানা গেছে। আজ রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে হাসপাতালে ওই দুই শিশুকে দেখতে যান কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। তিনি চিকিৎসকের সাথে শিশুদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং পরিবার দু’টির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, শিশু দুটির ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এখনও পুলিশ হাতে পায়নি। উল্লেখ্য, গত বুধবার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা বাজার এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন দধিসাগর আবাসন প্রকল্পে সকাল ৯ থেকে দুপুর ১২টার মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

ওই দিন আবাসনে বসবাসকারী শিশু দু’টি আবাসন প্রকল্পের সমিতির ঘরের পাশে এবং ধর্ষক নুর ইসলামের বাড়ির সামনে খেলাধুলা করছিল। ঘরে ধর্ষকের স্ত্রী না থাকার সুযোগে খাবার লোভ দেখিয়ে ধর্ষক নুর ইসলাম শিশু দু’টিকে তার নিজ ঘরে নিয়ে প্রথমে সাত বছর বয়সি শিশুকে ধর্ষণ এবং এরপর আবার পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টা করে।

ঘটনার পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজন জ্বরে আক্রান্ত এবং অপরজনের রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি তাদের পরিবার টের পায়। এদিকে শিশু ধর্ষণের সংবাদটি আবাসনসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক নুর ইসলাম তার স্ত্রীকে সাথে নিয়ে সটকে পড়ে। পরবর্তীতে শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়টি কাহালু থানা পুলিশকে জানানো হলো ভুক্তভোগী দুই শিশুকে পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার রাতে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তিনদিন পর আজ রোববার (১৬ মার্চ) রাতে ডিবি ও কাহালু থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধর্ষক নুর ইসলাম নুরুকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা